Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল, সহায়তা পেল ৭ পরিবার

Bangla FMbyBangla FM
৪:২৬ pm ১৯, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

বিধান মন্ডল, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মাত্র পাঁচ মিনিটের আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় যুবদল নেতারা। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের দক্ষিণ আটঘর গ্রামে গিয়ে এসব পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলু, তেল ও নগদ অর্থ প্রদান করা হয়।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সালথা উপজেলা যুবদল নেতা হাচান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, খোকন মাতুব্বর, আনিসুর রহমান, ইয়াসিন মোল্যা, শিমুল মিয়া, তরিকুল ইসলাম লায়েক, কোবির দর্জি, আখের আলী, মজিবুর রহমান এবং ছাত্রদল নেতা হাসিব।

সালথা উপজেলা যুবদলের নেতা হাচান আশরাফ বলেন,

“বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশে ক্ষতিগ্রস্ত কৃষক ও দিনমজুরদের পাশে সামান্য ত্রাণ সহায়তা নিয়ে আমরা এসেছি। তিনি নিজেও সরেজমিনে এসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন বলে আমাদের জানিয়েছেন।”

মাত্র পাঁচ মিনিটেই সব লণ্ডভণ্ড

বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে টানা বৃষ্টির মধ্যে হঠাৎ প্রবল দমকা হাওয়া ও ঝড় বয়ে যায় দক্ষিণ আটঘর গ্রামে। মাত্র পাঁচ মিনিটের ঝড়েই লণ্ডভণ্ড হয়ে যায় গ্রামটি।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন — সিরাজ মোল্যা, সালাম শেখ, নুরু শেখ, কামরুল গাজী, সোহাগ গাজী, মিজান শেখ ও বক্কার খান।
ঝড়ে কারও বসতঘরের টিনের চাল উড়ে গেছে, আবার কারও ঘর সম্পূর্ণ ধসে পড়েছে।

এছাড়াও, অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

জরুরি সহায়তার আহ্বান

স্থানীয়রা বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে, কেবল ব্যক্তি বা সংগঠনের সহযোগিতা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম