Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নলছিটিতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন 

Bangla FMbyBangla FM
৪:৫০ pm ০৩, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে ব্যবসায়ী নজরুল ইসলাম হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই এর প্রতিবাদ জানিয়ে ঘটনার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩জুন) সকাল সাড়ে দশটায় ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ভৈরবপাশা বাজারে এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাবেক পুলিশ সদস্য মো. আলতাফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা শাহজাহান হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল হোসেন, এনসিপির শ্রমিক উয়িং এর কেন্দ্রীয় সদস্য মো. নাজমুল হাসান টিটু। 

বক্তারা বলেন, রবিবার (১জুন) রাত আনুমানিক ১১টার দিকে এলাকার মৃত গয়েজ উদ্দিন হাওলাদারের ছেলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলার নজরুল ইসলাম হাওলাদার টিসিবির ডিলার হিসেবে পণ্য বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে কিছু দুর্বৃত্ত তার ওপর মরিচের গুঁড়ো ছিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বলেন, এবিষয়ে স্বজনরা থানার মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম