Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা

Bangla FMbyBangla FM
৪:১১ pm ০৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:


বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে “সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআইয়ের প্রভাব” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 গত শনিবার (৩ মে) রাত সাড়ে ৮ টায় কমলগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শাহীন আহমেদ, মোস্তাফিজুর রহমান, আসহাবুজ্জামান শাওন, সালাহউদ্দিন শুভ, মোনায়েম খান, শামীম তালুকদার, মুমিন আহমেদ, জালাল উদ্দিন প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমকে স্বাধীন ও মুক্ত রাখতে হলে সাংবাদিকদের মধ্যে ঐক্য অপরিহার্য। ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গণতন্ত্র ও সুশাসনের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি পেশাগত মানোন্নয়নেও ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকদের ভয়ের পরিবেশমুক্ত কর্মক্ষেত্রের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা সরকারের কাছে জোরালোভাবে দাবি জানান, যেন মুক্ত সাংবাদিকতার পথে সকল প্রতিবন্ধকতা দূর করে সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার সুযোগ নিশ্চিত করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম