Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে বাবু সভাপতি ও রাজ্জাক সম্পাদক নির্বাচিত

Bangla FMbyBangla FM
৩:৫৪ pm ১৮, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই ) বাগআঁচড়া হাইস্কুলে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতীহিনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে সন্ধার সময় আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করা হয়৷ মোট ১২২৬ ভোটারের মধ্যে ১১৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে ৭৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে আজিজুর রহমান বাবু তার নিটকতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমীন টুটুল পেয়েছেন ৩৮১ ভোট। ৭৬৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম পেয়েছেন ৩৩০ ভোট।

এতে সহসভাপতি পদে তাজরুল ইসলাম ও ইউনুস আলী, যুগ্ম সম্পাদক পদে জাকির হোসেন, সহ-সাধারন সম্পাদক পদে কামরুজ্জামান লাল্টু, সাংগঠনিক সম্পাদক পদে লিটু ও মন্টু সরদার, প্রচার সম্পাদন পদে উজ্জ্বল কবির, কোষাধ্যক্ষ পদে আবুল কালাম, দপ্তর সম্পাদক পদে শামীম হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাসার বিশ্বাস, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে জামসেদ আলী, সড়ক সম্পাদক পদে আরশাদ হোসেন সন্টু, সমাজ কল্যান সম্পাদক পদে তবিবর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিজ ও আল-আমিন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেনে জানান, সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন হয়েছে। শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন। নির্বাচনে ১৭ জন প্রিজাইডিং অফিসারের তত্বাবধানে ১২ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ১২ জনের মনিটরিং টিম, ১৩ জন স্বেচ্ছাসেবক, ৩৫ জন পুলিশ সদস্য দ্বায়িত্বে ছিলেন।

এদিকে নির্বাচনের ফলফল ঘোষনার পর পছন্দের প্রার্থী বিজয়ী হওয়ায় আনন্দ-উল্লাস করছেন ভোটাররা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম