Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছায় কবিতা রানী দাশের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
৪:৩৫ pm ২০, মে ২০২৫
in সারাদেশ
A A
0

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা কবিতা রানী দাশের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা দাবিদার জাকির হোসেন।

মঙ্গলবার (২০ মে) বিকেলে পাইকগাছার সরল বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কবিতা রানী দাশ ১৯ মে পাইকগাছা প্রেসক্লাবে আমার ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।”

জাকির হোসেন আরও দাবি করেন, জোনাকি সমিতির প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কবিতা রানী দাশের বিরুদ্ধে সমিতির সদস্য ও পাওনাদারদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ১৬ মে পাওনা আদায়ের দাবিতে সমিতির সদস্যরা কবিতার বাড়িতে গেলে কথাকাটাকাটি হয়। পরে স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে বিষয়টি শান্তভাবে সমাধানের চেষ্টা করা হয়।

তিনি অভিযোগ করেন, “গরিব মানুষের টাকা আত্মসাৎ করেও কবিতা রানী দাশ আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন এবং মামলা দিয়ে ভয় দেখাচ্ছেন। এমনকি নিষিদ্ধ সংগঠনের সদস্য হয়েও তিনি প্রকাশ্যে বিভিন্ন এনজিওর অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম