Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় অবস্থান নিচ্ছেন মুসল্লিরা

Bangla FMbyBangla FM
৫:২০ am ০৪, জুন ২০২৫
in ধর্ম ও দর্শন
A A
0

আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ বুধবার থেকে শুরু হয়েছে। তাঁবুর শহর হিসেবে পরিচিত মিনায় পৌঁছাতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা। আগামীকাল ৯ জিলহজ বৃহস্পতিবার তাঁরা অবস্থান নেবেন পবিত্র আরাফাতের ময়দানে।

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মিনার আকাশ। মসজিদে নামিরা থেকে প্রচারিত হবে হজের খুতবা, যা বাংলাসহ ২০টি ভাষায় অনুবাদ করে শোনানো হবে। এ বছর খুতবা প্রদান করবেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ।

মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হওয়া হজের এই আনুষ্ঠানিকতা চলবে পর্যায়ক্রমে ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত। এ সময় হজযাত্রীরা মিনার পাশাপাশি আরাফাত, মুজদালিফা ও জামারায় অবস্থান করবেন এবং হজের প্রতিটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল থেকে ১৫ লাখেরও বেশি হজযাত্রী মিনার বিশাল তাঁবু নগরীতে অবস্থান করছেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্মিত তাঁবুগুলো আগুন প্রতিরোধী এবং হজযাত্রীদের নিরাপত্তা ও আরাম নিশ্চিত করতে সর্বোচ্চ সুবিধা সংবলিত।

সৌদি প্রেস এজেন্সির সম্প্রচারে দেখা গেছে, মিনার আকাশচুম্বী তাঁবুগুলো রাতে আলোকিত হয়ে উঠে অসাধারণ দৃশ্য তৈরি করেছে। বিশাল রাস্তা ও টানেল নেটওয়ার্ক হজযাত্রীদের চলাচলকে করেছে স্বাচ্ছন্দ্যময়।

বাংলাদেশি হজযাত্রীদের সর্বশেষ তথ্য:

বাংলাদেশ হজ অফিস মক্কার সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ২২৪টি ফ্লাইটে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৮৭,১৫৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন নারী।

এদিকে সোমবার রাতে মক্কার কনফারেন্স কক্ষে হজ প্রতিনিধি দলের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভায় হজযাত্রীদের যাতায়াত, খাবার, আবাসন এবং চিকিৎসা সেবার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক, হজ প্রতিনিধি দলের অন্যান্য সদস্য, প্রশাসনিক ও আইটি দলের নেতা, চিকিৎসক প্রতিনিধি ও হজ এজেন্সিগুলোর প্রতিনিধিরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম