Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাটির নিচে পলিথিনে মোড়ানো পিস্তল, শার্শায় দুই অস্ত্র ব্যবসায়ী আটক

Bangla FMbyBangla FM
৮:০৩ am ৩০, মে ২০২৫
in অপরাধ
A A
0

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় দুটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন ও দুটি মোবাইল ফোনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিদ (৪৮) এবং রবিউল সর্দারের ছেলে ইছা সর্দার (৫০)-কে আটক করা হয়।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খুরশীদ আনোয়ার জানান, পাঁচভুলোট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অস্ত্র মজুদের খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযানে নামে।

প্রথমে আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ৯ এমএম বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার ইছা সর্দারের বাড়িতে অভিযান চালানো হয়। তার গোয়ালঘরের পাশ থেকে আরও একটি ৯ এমএম পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা, যার মধ্যে দুটি পিস্তলের মূল্য ২ লাখ, দুটি ম্যাগাজিনের মূল্য ১০ হাজার এবং দুটি মোবাইল ফোনের মূল্য ১০ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার বলেন,

“সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”

আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম