Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাঘাটা-ফুলছড়ি ১৬ বছর ধরে বৈষম্যের শিকার: সারজিস আলম

Bangla FMbyBangla FM
১:২০ pm ৩০, মে ২০২৫
in রাজনীতি
A A
0


মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি):

গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি অঞ্চল দীর্ঘ ১৬ বছর ধরে উন্নয়ন বৈষম্যের শিকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৩০ মে) বিকেল ৫টায় ফুলছড়ি উপজেলার কালিরবাজারে উপজেলা এনসিপি আয়োজিত এক পথসভায় তিনি বলেন, “নদীভাঙন ও চরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। উন্নয়নের নামে বাজেট বরাদ্দ হলেও তা লুটপাট হয়েছে, আর মানুষ রয়ে গেছে অবহেলিত।”

তিনি আরও বলেন, “আমরা এমন রাজনীতি চাই, যেখানে নেতা জনগণের কাছে যাবে, জনগণকে নেতার পেছনে ছুটতে হবে না। অতীতে যারা উন্নয়নের নামে চাঁদাবাজি ও লুটপাট করেছে, তারা চরবাসীর শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থাকে পিছিয়ে দিয়েছে। আগামীতে এমন নেতৃত্ব দরকার, যারা সত্যিকার অর্থে জনগণের ভাগ্য বদলাবে।”

সারজিস আলম নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, “সব দলমত ও শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়তে হবে।”

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, ডা. মাহমুদা মিতু, আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, নাজমুল হাসান সোহাগ এবং গাইবান্ধার সন্তান ও কেন্দ্রীয় সংগঠক ফিহাদুর রহমান দিবস।

স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা এনসিপির সংগঠক মো. মাহমুদ মোস্তাকিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সংগঠক মুরাদ হাসান এবং জুলাই অভ্যুত্থানে নিহত ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগমসহ আরও অনেকে।

এর আগে সকাল ১০টায় গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড়ে এবং বিকেল ৩টায় সাঘাটা উপজেলার বোনারপাড়া চত্বরে এনসিপির আরও দুটি পথসভা অনুষ্ঠিত হয়। কালিরবাজারের সভা শেষে নেতারা গাইবান্ধা জেলা সদরের আরেকটি পথসভায় যোগদানের উদ্দেশ্যে রওনা দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম