Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মান্ডা ও মানিকনগরে গ্যাস সংকটের প্রতিবাদে মানববন্ধন, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি

Bangla FMbyBangla FM
১০:১০ am ২৪, মে ২০২৫
in বাংলাদেশ
A A
0


ঢাকা প্রতিনিধি:
রাজধানীর মান্ডা ও মানিকনগর এলাকায় দীর্ঘ চার বছর ধরে চলমান গ্যাস সংকটের সমাধানের দাবিতে আজ শনিবার (২৪ মে ২০২৫) সকালে মুগদা বিশ্বরোডে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও মুগদা মেডিকেল কলেজের সামনে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে এ অঞ্চলে গ্যাসের ভয়াবহ সংকট চলছে। এক সময় রাতের বেলায় কিছুটা গ্যাস মিললেও বর্তমানে দিন-রাত ২৪ ঘণ্টাই গ্যাস থাকে না। অথচ নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগের বিল ঠিকই নিয়মিত পাঠানো হচ্ছে, যা ভোক্তাদের জন্য একধরনের অবিচার বলে অভিযোগ করেন তারা।

স্থানীয় বাসিন্দা হুমায়ুন নেওয়াজ ভূঁইয়া বলেন,
“ভাড়া বাড়িতেই থাকতে হচ্ছে গ্যাস ছাড়া। রান্না করতে হচ্ছে বিদ্যুৎচালিত চুলায়, যার ফলে বিদ্যুৎ বিলও অস্বাভাবিক হারে বেড়ে গেছে। একদিকে গ্যাস নেই, অন্যদিকে গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে—এ যেন এক মহা দুর্ভোগ।”

বাড়িওয়ালারা জানান, গ্যাস না থাকার কারণে ভাড়াটিয়ারা এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। এতে প্রতিনিয়ত খালি পড়ে থাকছে ঘরবাড়ি, ব্যাহত হচ্ছে আয়ের উৎস, বাড়ছে ব্যাংক ঋণের বোঝা।

বক্তারা বলেন,
“অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি নির্মাণ করেছেন। কিন্তু গ্যাস না থাকায় ভাড়া পাওয়া যাচ্ছে না। ফলে ঋণের কিস্তি পরিশোধে চরম বিপাকে পড়তে হচ্ছে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন খোরশেদ আলম, আবদুস সালাম, সেলিম আমানউল্লাহ, গোলাম মোস্তফা কাজলসহ আরও অনেকে। তারা একযোগে মাননীয় প্রধান উপদেষ্টা ও জ্বালানি উপদেষ্টার কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধন থেকে ঘোষণা আসে, দাবি পূরণ না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম