Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে ‘মিথ্যা মামলা’ ও ‘অন্যায় গ্রেফতার’-এর প্রতিবাদে ইসলামী আন্দোলনের মানববন্ধন

Bangla FMbyBangla FM
১:১৩ pm ১৯, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ শেখ ছোবাহান, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুরে থানা ভাঙচুর মামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মীদের ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক গ্রেফতার’-এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

সোমবার (১৯ মে) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন সংগঠনের সদরপুর উপজেলা শাখার সভাপতি আঃ হামিদ মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা আফতাব উদ্দিন, যুব আন্দোলনের জেলা সভাপতি মোঃ কামাল বেপারী প্রমুখ।

বক্তারা বলেন,

“গত ৫ আগস্টের থানা ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় আইয়ুব ফকির ও তার দুই ছেলেকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করলে স্পষ্ট হবে তারা এই ঘটনার সঙ্গে জড়িত নন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাই।”

উল্লেখ্য, গত শনিবার (১৭ মে) দিবাগত রাতে, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ী ও ঠেঙ্গামারী এলাকায় অভিযান চালিয়ে থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় ১১ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানান।

Tags: ইসলামী আন্দোলন বাংলাদেশরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম