Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতপুরে জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

Bangla FMbyBangla FM
১০:৫৬ am ২০, মে ২০২৫
in সারাদেশ
A A
0

এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলশী ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের চাল বিতরণে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমানের বিরুদ্ধে।

সোমবার (১৯ মে) সকালে খলশী ইউনিয়নের ৭৩ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। সরকারের নিয়ম অনুযায়ী প্রত্যেক জেলেকে ৮০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও অভিযোগ উঠেছে, বাস্তবে দেওয়া হয়েছে মাত্র ৫০ কেজি করে।

স্থানীয় একাধিক জেলে জানান, “আমরা মাছ ধরা বন্ধ করে সরকারের নির্দেশ মেনে চলছি। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। কিন্তু এখানে আমাদের হক অনুযায়ী ৮০ কেজির বদলে দেওয়া হয়েছে ৫০ কেজি চাল। আমরা এই অনিয়মের বিচার চাই।”

অভিযোগ রয়েছে, চেয়ারম্যান জিয়াউর রহমান এর আগেও এ ধরনের অনিয়মে জড়িত ছিলেন। তবে উপজেলা প্রশাসন কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি বারবার একই কৌশলে সরকারের বরাদ্দকৃত চাল থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করছেন।

চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান এ বিষয়ে বলেন, “আমি ট্যাগ অফিসারের সঙ্গে কথা বলেই জেলেদের ৫০ কেজি করে চাল দিয়েছি।”

তবে ট্যাগ অফিসার জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শুভঙ্কর মন্ডল জানান, “আমি ছুটিতে ছিলাম, চেয়ারম্যানকে অনুরোধ করেছিলাম বিতরণ পিছিয়ে দিতে। তিনি তা না মেনে নিজ উদ্যোগে বিতরণ করেন। আমি আমার একজন প্রতিনিধিকে পাঠিয়েছিলাম। চাল কম দেওয়ার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

দৌলতপুর উপজেলার মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, “চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই। তালিকাভুক্ত ৭৩ জন জেলেকেই ৮০ কেজি করে চাল দিতে হবে।”

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন বলেন, “সরকার নির্ধারিত পরিমাণ চাল থেকেই জেলেদের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। কেউ কম দিলে তা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিকবার অনিয়মের অভিযোগ উঠলেও প্রশাসনের নির্লিপ্ততায় তার অপকর্ম চলছেই। এখন দেখার বিষয়, এবার তদন্তের মুখে তিনি আদৌ জবাবদিহিতার আওতায় আসেন কিনা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম