Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুর সানফ্লাওয়ার কলেজে শিশুতোষ শিক্ষামূলক অনুষ্ঠান শিশু আলাপ অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৩:১৬ pm ২২, মে ২০২৫
in সংগঠন
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে শিশুতোষ শিক্ষামুলক অনুষ্ঠান শিশু আলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের  অনুষঙ্গ ছিল আলোচনা, কবিতা, গান ও গেম শো। বৃ্‌হস্পতিবার বেলা সাড়ে ১০ টায় প্রতিষ্ঠানটির নিজস্ব চত্বরে এসবের আয়োজন করা হয়। এতে প্লে হতে ২য় শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।  

অনুষ্ঠানটির গুরত্বের ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কিন্ডার গার্টেন শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের ডিরেক্টর লায়ন কাজী একরামুল হক। সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মোখলেছুর রহমান জুয়েল।

সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহম্মদ, প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক লায়ন আতাউর রহমান, কিন্ডার গার্টেন শাখার উপাধ্যক্ষ লায়ন জাবেদ আলী শেখ প্রমূখ।

আলোচনা শেষে সহকারী শিক্ষক নাজনীন নাহার, লিমা আক্তার ও সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাসের যৌথ পরিচালনায়  প্লে হতে নার্সারী শ্রেণির শিক্ষার্থীরা রং মিলানো ও ছবি দেখে সংখ্যা গণনা, প্রথম হতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা ছবি দেখে পাজল সাজানো, ফল ও  সবজি চিনে নাম লেখা, ছবি দেখে বর্ণ দিয়ে নাম লেখা এবং অভিভাবকরা নির্দিষ্ট সময়ে ঝুড়িতে বল ফেলা গেম শোতে অংশ নেন। সবশেষে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও নাচ পরিবেশ করে। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম