Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

র্নীতির অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

Taslima TanishabyTaslima Tanisha
৭:২৭ pm ০৯, ডিসেম্বর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতি‌নি‌ধি

ঝালকাঠির নলছিটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে বিদ্যালয়ের কক্ষে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দি‌য়ে‌ছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলার মগড় ইউনিয়নের করুয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলিনা রানী গোস্বামীর সঙ্গে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

এলাকাবাসীর অভিযোগ, প্রধান শিক্ষক মলিনা রানী এই স্কুলের যোগদানের পরেই ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে চরম দুর্ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করে আসছেন। এ ব্যাপারে এলাকাবাসী তাকে অপসারণের দাবিতে সম্প্রতি মানববন্ধন করেছেন এবং বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

সোমবার (৮ ডিসেম্বর) শিক্ষার্থীদের পরীক্ষা ছিল। প্রশ্নপত্র প্রধান শিক্ষকের আলমারিতে আটকানো ছিল। কিন্তু প্রধান শিক্ষক এদিন বিদ্যালয়ে আসেননি। ফলে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এতে শিক্ষার্থী অভিভাবকরা ও এলাকাবাসী আরও ক্ষুব্ধ হন। মঙ্গলবার তিনি বিদ্যালয়ে আসলে বিক্ষুব্ধ এলাকাবাসী রুমে তালা দিয়ে তাকে আটকে রাখেন।

এ সময় ওই প্রধান শিক্ষক জরুরি সেবা ৯৯৯ ফোন করে ঘটনা জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরপরই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক মলিনা রানী গোস্বামী তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিময়ের অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার কিছু লোক সরকারি পুকুর দখল করে রাখার প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে তারা আমাকে অবরুদ্ধ করে রে‌খে‌ছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরীন আক্তার জানান, ওই প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়েছে শুনে আমি ওই স্কুলে ছুটে যাই। তবে এর আগেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। স্থানীয়রা ও অভিভাবকগণ ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন। প্রধান শিক্ষকের এক আত্মীয় মারা যাওয়ায় তিনি সোমবার বিদ্যালয়ে যেতে পারেননি বলে জানান শিক্ষা কর্মকর্তা। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশ্রাফ আলী বলেন, ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ গিয়ে শিক্ষিকাকে অবরুদ্ধ থেকে মুক্ত করে পরিস্থিতি স্বাভাবিক করেছেন।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম