Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে মাদক সেবন কালে গাঁজা ও ইয়াবাসহ প্রধান শিক্ষক আটক

Tanazzina TaniabyTanazzina Tania
৬:৪২ pm ১৫, অক্টোবর ২০২৫
in সারাদেশ
A A
0
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে মুসলিম মিশন গ্রানাডা স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার আহমেদ খান নিজামি (৫০) গাঁজা ও ইয়াবা সেবনকালে ভ্রাম্যমান আদালতের অভিযানে গ্রেফতার হয়েছেন। এসময় তার কাছে থাকা পঞ্চাশ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় মোবাইল কোর্টে তাকে পনের দিনের সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে প্রধান শিক্ষক মাদক সেবন কালে মাদকসহ আটক হওয়ার খবর জানাজানি হলে ফরিদপুরে মুসলিম মিশন গ্রানাডা স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে ঐ প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেছেন।
জানা যায়, ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আতিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় জনৈক রতন ঢালীর রিকশা গ্যারেজের সামনে থেকে মাদক সেবন কালে পঞ্চাশ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবা সহ আটক হন ফরিদপুরে মুসলিম মিশন গ্রানাডা স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার আহমেদ খান নিজামি। এসময় ভ্রাম্যমাণ আদালতের। মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান  তাকে ১৫ দিনের কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড প্রদান করেন। এরপর তাঁকে কারাগারে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আসামিকে ইয়াবা এবং গাজা সেবনরত অবস্থায়  গ্রেফতার করে পনেরো দিনের কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড  প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর  কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৯৯/২৫। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম