Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছা ভূমি অফিসে দালালচক্রের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি

Nuri JahanbyNuri Jahan
৭:২২ pm ১৫, জানুয়ারী ২০২৬
in অন্যান্য
A A
0

শাহরিয়ার কবির, পাইকগাছা প্রতিনিধি:

পাইকগাছা (খুলনা) — উপজেলা ভূমি অফিসে সরকারি নির্ধারিত ফি থাকার পরও দালালচক্রের মাধ্যমে সাধারণ মানুষকে কাজ করতে হচ্ছে। নামজারি, জমা খারিজ, খতিয়ান সংশোধন ও পর্চা উত্তোলনের ক্ষেত্রে ১০ থেকে ৫০ হাজার টাকা, কিছু ক্ষেত্রে এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত হরকরের অভিযোগ উঠেছে। টাকা না দিলে ফাইল আটকে রাখা, কাগজে অযৌক্তিক ত্রুটি দেখানো বা মাসের পর মাস ঘোরানো এখন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ভূমি অফিসের সার্ভেয়ার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি সিন্ডিকেট কাজ করছে। দালালরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন এবং কালেকশনের একটি অংশ অফিসের উর্ধ্বতনদের কাছে যায়। সৈয়দ সালাম উল্ল্যাহ নামের এক ব্যক্তি নিজেকে সাবেক মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে কাজ পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায় করছেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, সরাসরি অফিসে গেলে হয়রানি করা হয়। কখনো বলা হয় “এসিল্যান্ড নেই”, কখনো “রিপোর্ট আসেনি”, আর কখনো নতুন আপত্তি তোলা হয়। এই সুযোগে দালালরা “লাইন ঠিক আছে” বলে টাকা হাতিয়ে নিচ্ছেন।

অভিযোগ প্রসঙ্গে সার্ভেয়ার শহিদুল ইসলাম বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে অফিসিয়াল বক্তব্য জানানো হবে।”
সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী বলেন, “অফিসে কোনো দালালচক্র নেই। কেউ অননুমোদিতভাবে টাকা আদায় করলে তা বেআইনি। ভুক্তভোগীরা সরাসরি অভিযোগ করলে প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা নিয়মিত মনিটর করি যাতে কোনো অনিয়ম না হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম