Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাঘাইছড়ি শ্রমিক দলের পৌর শাখার ওয়ার্ড কমিটির আংশিক পূর্ণাঙ্গ কমিটির তালিকা হস্তান্তর

Tanazzina TaniabyTanazzina Tania
৮:৪১ am ০৭, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

মো: হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বাঘাইছড়ি পৌর শাখার ২ ও ৩ নং ওয়ার্ড কমিটির আংশিক পূর্ণাঙ্গ কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নবীর হোসেন এবং দপ্তর সম্পাদক মোঃ ইয়াকুব আলীর উপস্থিতিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে এ তালিকা তুলে দেওয়া হয়।

পৌর শ্রমিক দলের অনুমোদিত ২ নং ওয়ার্ডের ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ দেলোয়ার।

অন্যদিকে, ৩ নং ওয়ার্ডের ১১ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ নিজাম উদ্দিন।

নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণের পর সংগঠনকে আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা বলেন, “বিএনপির আদর্শ ও মূলনীতি বুকে ধারণ করে আমরা সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি–২৯৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ানকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগ করবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এ আসনের বিজয় উপহার দিতে চাই। পাশাপাশি বেগম খালেদা জিয়ার দ্রুত শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছি।”

পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে দলের কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম