Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের ৪দিন পর রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার

Tanazzina TaniabyTanazzina Tania
৮:৪৬ am ২৭, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের চার দিন পর রাজমিস্ত্রি ইমরান হোসেনের (২৭) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বুধবার(২৭) সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজির হাট কলেজের সামনের একটি মৎস্যঘের থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত ইমরান হোসেন কলারোয়া উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে। পেশায় ছিলেন  রাজমিস্ত্রি। দুই কন্যা সন্তানের জনক ইমরান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তার মৃত্যুতে স্ত্রী, সন্তান ও মা-বাবা অসহায় হয়ে পড়েছেন ।
পারিবারিক সূত্রে জানায়,গত ২৪ আগস্ট সকালে ইমরানের ঘনিষ্ঠ বন্ধু রিপন তাকে ফোন করে ডেকে নেয় বাজারে।বের হওয়ার সময় স্ত্রী-সন্তানের সঙ্গে শেষ কথোপকথনে তিনি বলেন, বাজার থেকে মেয়ের জন্য স্কুল ব্যাগ আর বেদানা নিয়ে ফিরবো। এরপর থেকেই আর তার কোনো খোঁজ মেলেনি।দুই দিন পর ২৬ আগস্ট পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ইমরানের মা আমেনা বেগম দাবি করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন,রিপন আমার ছেলেকে ডেকে নিয়েছে। এরপর থেকে সে আর ফিরে আসেনি। আমার ছেলেকে হত্যা করা হয়েছে।
এদিকে স্থানীয়দের দাবি, ঘটনাটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, “২৪ আগস্ট থেকে ইমরান নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয় গ্রাম্য পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন,”প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি হত্যাকাণ্ড। তবে কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে বের করা হবে।”
নিহতের বাড়িতে এখন চলছে শোকের মাতম। পরিবার ও এলাকাবাসী দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের শাস্তি দাবি করেছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম