সাতক্ষীরা প্রতিনিধি :
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।তাতে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন কেন্দীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আব্দুর রউফ,কাজী আলাউদ্দীন ও ডা.মনিরুজ্জামান মনির।
সোমবার (৩ নভেম্বর)বিকালে রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সেখানে সাতক্ষীরার চারটিসহ সারাদেশে ৩০০ আসনের মধ্যে ২৩৫ টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করে বিএনপি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সাতক্ষীরার চারটি আসনে প্রাথমিক মনোনয়ন পেলেন যারা-
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে মনোনয়ন পেয়েছেন ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন দলের সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দিন।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর)
আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মনিরুজ্জামান মনির।
বিএনপি’র দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ যাচাই-বাছাই ও তৃণমূলের মতামতের ভিত্তিতেই এ প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। আসন্ন নির্বাচনে বিএনপির শক্ত অবস্থান গড়ে তুলতে এসব অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাদের মাঠে নামানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।




