Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে রাহাত- সাব্বির

Bangla FMbyBangla FM
৩:০৩ pm ১৭, মার্চ ২০২৫
in ক্যাম্পাস
A A
0

ইবি প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪ সালের কমিটি বিলুপ্ত এবং ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইসমাইল হোসেন রাহাত ও সাধারণ সম্পাদক হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাজ্জাদ সাব্বির মনোনীত হয়েছেন।

সোমবার (১৭ই মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৪ সেশনের ইবি সভাপতি মুহাম্মাদ আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম ও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতী আহমদ আব্দুল জলিল।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম, মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাহিদ হাসান, সায়েম আহমেদ, সাজ্জাতুল্লাহ শেখ, শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ ও অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তারা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখেছেন। ইসলামী ছাত্র আন্দোলন অন্যান্য ছাত্র সংগঠনের চেয়ে অবশ্যই ভিন্ন। এই সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কখনোই কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি কিংবা কারো প্রতি অতিউৎসাহী হয়ে হামলা করার রেকর্ড নাই। আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় সেজন্য ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। আমরা একটি দমবন্ধ অবস্থায় ছিলাম। সেখান থেকে মহান আল্লাহ আমাদের একটি মুক্ত স্বাধীন পরিবেশে অনুষ্ঠানের সুযোগ দিয়েছেন। ইতোপূর্বে ক্যাম্পাসে সম্মেলন করা তো দূরের কথা, সম্মেলনের প্রস্তুতিও শুরুর আগেই আমাদের ভাইদের উপর হামলা করেছে তৎকালীন ছাত্র সংগঠন। আগামীর বাংলাদেশে যেন কোনভাবে নতুন কোন স্বৈরাচারের জন্ম না হয় সেদিকে আপনাদের সচেতন থাকতে হবে।

বক্তারা আরো বলেন, রোজা মহান আল্লাহর রহমত। এই রমজানে কুরআন নাজিল হয়েছে। আমাদের রমজানকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে এবং তাকওয়া অর্জন করতে হবে। আমাদের সমস্ত পাপাচার থেকে, অন্যায় অশ্লীলতা থেকে ও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। ইসলামের আদর্শে আমাদের জীবন গড়তে হবে৷ নিজেদের অন্তরে মহান আল্লাহর ভয় জাগ্রত রাখতে হবে৷ আমরা রমজানে যেভাবে নিজেদের সংযমী করছি, পানাহার থেকে বিরত থাকছি, বিভিন্ন জিনিস থেকে বিরত থাকছি, এই শিক্ষক যদি আমরা বাকি ১১ মাসও নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের দৈনন্দিন জীবন অনেক সুন্দর ও সাবলীল হবে। বাংলাদেশের মাটিতে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম