Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৩১ দফার বাস্তবায়ন হলে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী হবে : বিএনপি নেতা কাকন

Bangla FMbyBangla FM
৩:১০ pm ০৮, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

কিশোরগঞ্জ প্রতিনিধি:

রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছে তা বাস্তবায়ন হলে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ হিসেবে গড়ে ওঠবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা অর্থনীতিবিদ শহিদুজ্জামান কাকন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কটিয়াদী উপজেলা  সদর বাসস্ট্যান্ডে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুইডেন প্রবাসী অর্থনীতিবিদ শহিদুজ্জামান কাকন।

এসময় তিনি আরও বলেন, আসুন আজকের এই সমাবেশ থেকে আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন আমরা তা বাস্তবায়নে কাজ করবো। তবে এই পথচলা এতো সহজ হয়। এই পথ চলতে হলে আমাদের আরও দীর্ঘ পথ চলতে হবে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। 

অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মাস্টারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সম্পাদক মন্ডলী সদস্য শিহাব উদ্দিন আহমেদ ফারহাদের সঞ্চালনায় জেলা বিএনপির নেতা এনামুল কবির জুলহাসসহ কটিয়াদী উপজেলা ও কটিয়াদি পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে দুপুর থেকেই কটিযাদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুনসহ মিছিল আসতে শুরু করে সমাবেশস্থলে।

জানা গেছে, দীর্ঘদিন সুইডেনে থাকার পর গত সোমবার (৩ ফেব্রুয়ারি) দেশে ফিরেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহিদুজ্জামান কাকন।

রাকিব মিয়া 

জেলা প্রতিনিধি 

কিশোরগঞ্জ

০১৯৭১-৮৩৪১৫৪

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম