Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটের  নাইওরপুলে অন্যের জায়গায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ

Bangla FMbyBangla FM
৫:১৫ pm ০৬, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

সিলেট ব্যুরো:-

অভিযোগে তিনি বলেন, প্রভাব খাটিয়ে তার জায়গাতে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। সেই সাথে মানা হচ্ছেনা বহুতল ভবন নির্মানে সিলেট সিটি কর্পোরশনের কোন আইন।
এ ব্যাপারে সমছুল হক গংদের সিলেট সিটি কর্পোরেশন থেকে বিধি বহির্ভূত-ভাবে ইমারত নির্মান বন্ধের জন্য পর পর ৩টি নোটিশ প্রদান করা হয়।নোটিশে নির্মান কাজ বন্ধ রাখার জন্য এবং ইমারতের অনুমোদিত নক্সা ও ভূমির মালিকানার কাগজাদি দাখিল করার জন্য নির্দেশ দেয়া হলেও সমছুল হক গংরা এসব নোটিশের তোয়াক্কা না করে বহুতল ভবনের কাজ চালিয়ে যাচ্ছেন।

বৈধ কাগজপত্র ছাড়া অন্যের জায়গা দখল করে নাইওরপুল এলাকায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে সমছুল হক গংদের বিরুদ্ধে।সিলেট নগরীর ১৫নং ওয়ার্ডের সাং-৫০/বি, নাইওরপুল এলাকার নিজাম উদ্দিন নামে একজন ব্যাক্তি সিলেট সিটি কর্পোরেশনে  অভিযোগ দেন।

মরহুম মুকিম মিয়া’র ঔরষজাত সন্তান মরহুম মনির মিয়ার পুত্র মোঃ নিজাম উদ্দিন অভিযোগে বলেন, বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন।সিলেট মিউনিসিপ্যাল মৌজার খতিয়ান নং- ৩৭৬, দাগ নং- ১০৯৩৮, বাড়ি রকম মোট ভূমি ৩৫.৬২ শতক জায়গার মূল মালিক ছিলেন মরহুম মাওলানা মুকিম মিয়া সাহেব। মরহুম মুকিম মিয়া’র ঔরষজাত ৬ পুত্র ও ৫ মেয়ে’র মধ্যে উনার দ্বিতীয় স্ত্রী মরহুমা লবজান বিবি’র গর্ভজাত সন্তান ছিলেন একমাত্র ছেলে মরহুম মনির মিয়া ও দুই মেয়ে ইছরাক বানু এবং ছমিরুন নেছা।

নিজাম উদ্দিন অভিযোগে আরো উল্ল্যেখ করেন, তার পিতা মরহুম মনির মিয়া চাকুরীসূত্রে ঢাকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগে মরহুম মুকিম মিয়া’র পুত্র মরহুম শফিকুল হক কৌশলে তার ভাই মরহুম মনির মিয়া ও দুই বোনের ভাগের স্বতু দখল করেন।

নিজাম উদ্দিন অভিযোগে আরো বলেন, বর্তমানে ঐ বিরোধপূর্ণ ভূমিতে মরহুম শফিকুল হকের উত্তরাধিকারী সমছুল হক গংরা বে-আইনিভাবে গৃহ নির্মান করছেন। যা বিরোধপূর্ণ ভূমি মরহুম মুকিম মিয়ার সন্তানদের মধ্যে ভাগ বল্টন হওয়ার আগে কোন রকম গৃহ নির্মান করা আইন বহিভূত কাজ। নিজাম উদ্দিন আরও অভিযোগ করেন, সমছুল হক গং প্রভাবশালী হওয়ায় তার বিষয়ে কেউ হস্তক্ষেপ করতে চায় না। তাই তিনি জোর করে তাদের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।বিষয়টি নিয়ে স্থানীয়রাও কোনো সমাধান দিতে পারেননি বলে জানা গেছে। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম