Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূরুঙ্গামারীতে ছাত্রদলের “ মার্চ ফর জাস্টিস” কর্মসূচি পালন

Bangla FMbyBangla FM
১২:১৪ pm ০৬, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “মার্চ ফর জাস্টিস” কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী সকাল ১১টায় ভূরুঙ্গামারী সরকারি কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। তারা দাবি জানান—

পতিত স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে যারা ভূমিকা রেখেছে, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ।

কর্মসূচির অংশ হিসেবে ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে ছাত্রদলের নেতৃবৃন্দ তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।

এই কর্মসূচিতে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মাইদুল হোসাইন, ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখার আহ্বায়ক মোঃ রোকুজ্জামান রনি এবং উপজেলা ও কলেজ শাখার ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।কর্মসূচি শেষে নেতাকর্মীরা একটি র‍্যালি বের করে, যা কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

মোঃ মেছবাহুল আলম 

০১৭৪৮১২৯৭৪৬

০৬/০২/২০২৫

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম