Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিদেশগামী বাংলাদেশিদের জন্য সরকারের ‘বিশেষ সতর্কবার্তা’

Tanazzina TaniabyTanazzina Tania
২:১২ pm ১৫, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, জাতীয়, প্রবাস
A A
0

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য অ্যাপোস্টিল সনদ প্রদানের গুরুত্বপূর্ণ সরকারি সেবাকে কেন্দ্র করে জালিয়াতি চক্র সক্রিয় হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের এটুআই (A2I) প্রোগ্রামের মাইগভ (mygov.bd) প্ল্যাটফর্মের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় যে আইনি অভিবাসন প্রক্রিয়াকে সহজ করেছে, অসাধু চক্র সেই সেবার বিশ্বাসযোগ্যতা নষ্ট করার চেষ্টা করছে।

শনিবার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জালিয়াত চক্রটি ‘অ্যাপোস্টিল সনদ’ জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে। তারা সরকার ব্যবহৃত ডোমেইনের অনুরূপ একাধিক জাল ডোমেইন ব্যবহার করছে।

শনাক্ত হওয়া জাল সার্টিফিকেট সম্বলিত ওয়েবসাইটের লিংক:

https://apostillemygovbd.news/.application-details/.7020251029

home page

সরকারি পদক্ষেপ ও নাগরিক সেবার অগ্রগতি
আইসিটি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চালু হওয়া এই সেবার ফলে নাগরিকদের সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হয়েছে। গত ১১ মাসে প্রায় ১৭ লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

জালিয়াতি বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় আইনানুগ ব্যবস্থা নিয়েছে। গত আগস্ট মাসে পুলিশকে পত্র প্রেরণের মাধ্যমে https://apostile.mygov-bd.com/ এবং https://apostiller-bd.com/-এর মতো কিছু জাল ডোমেইন ইতোমধ্যে বন্ধ করা সম্ভব হয়েছে। অন্যান্য জাল ডোমেইনগুলো বন্ধ করা এবং জালিয়াত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই প্রতারণামূলক তৎপরতা সরকারি নথিপত্রের গ্রহণযোগ্যতা এবং নাগরিকদের আইনসংগত অভিবাসন প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

জনসাধারণের প্রতি আন্তরিক অনুরোধ জানানো হয়েছে:

মাইগভ (https://www.mygov.bd/) ছাড়া অন্য কোনো সন্দেহজনক লিংক বা ওয়েবসাইটে প্রবেশ করা থেকে বিরত থাকুন।

ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম