Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার

Taslima TanishabyTaslima Tanisha
৬:০০ pm ২২, অক্টোবর ২০২৫
in Lead News, অর্থনীতি
A A
0

সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে ২০২৬ সালের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। এর মধ্যে একটি হলো—২০২৬ সালের জ্বালানি তেল আমদানি, অপরটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ই-পাসপোর্ট প্রকল্পের উপকরণ সংগ্রহ।

চলতি বছরের ৩৪তম অর্থনৈতিক বিষয়ক কমিটির এই সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

প্রথম প্রস্তাবে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়—জিটুজি চুক্তির মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য নীতিগত অনুমোদন চাওয়া হয়েছে।

কমিটি প্রস্তাবটি পর্যালোচনার পর নীতিগতভাবে অনুমোদনের জন্য সুপারিশ করে। দেশে জ্বালানি তেলের চাহিদা মেটাতে ও সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়।

দ্বিতীয় প্রস্তাবটি আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, ‘বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন’ প্রকল্পের আওতায়। প্রস্তাব অনুযায়ী, এক কোটি ই-পাসপোর্টের কাঁচামাল সংগ্রহ করা হবে। এর মধ্যে জরুরি প্রয়োজনে ৫০ লাখ কাঁচামাল বইয়ে রূপান্তর করা যাবে। পাশাপাশি ৫৭ লাখ ই-পাসপোর্ট বই এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্যাকেজও সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহের প্রস্তাব করা হয়।

বিস্তারিত আলোচনার পর, কমিটি প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্যও সুপারিশ করেছে। কমিটি উল্লেখ করে, ই-পাসপোর্ট বিতরণ অব্যাহত রাখা ও সীমান্ত ব্যবস্থাপনা আরও দক্ষ করার জন্য এই প্রকল্পটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম