Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে: সিইসি

Taslima TanishabyTaslima Tanisha
৫:৪৭ pm ২৭, সেপ্টেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়, বাংলাদেশ
A A
0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেছেন, সরকারের নির্বাচন কমিশনের ওপর পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেন, নির্বাচনের ক্ষেত্রে কমিশনের পিঠ ঠেকে গেছে এবং ভালো নির্বাচন করার কোনো বিকল্প নেই।

শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’-এ সিইসি এই মন্তব্য করেন। সম্মেলনে দেশের প্রায় সাড়ে আটশটি উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অংশ নেন।

সিইসি বলেন, কমিশন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় ধরনের বিষয়ে কাজ করছে। তিনি কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়ে বলেন, কোনো দলের পক্ষ হয়ে কাজ করা যাবে না এবং বেআইনি নির্দেশনা ইসি থেকে প্রদান করা হবে না। তিনি আরও বলেন, আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হবে, তাই বিশেষ প্রস্তুতি নিতে হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, “নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ায় এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচন সবচেয়ে চ্যালেঞ্জিং হবে।”

কমিশনাররা কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, এবারের নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে হবে এবং নির্বাচনের নামে আর প্রহসন চলবে না। তারা বলেন, কোনো ধরনের পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না এবং যারা পক্ষপাতিত্ব করবেন, তার পুরো দায়ভার নিজেকেই নিতে হবে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “১০ মাস ১০ দিনে কমিশন প্রমাণ করেছে নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে।” তিনি জানান, কমিশন শক্ত মেরুদণ্ড নিয়ে কাজ করছে এবং কোনো রাজনৈতিক প্রভাবের কাছে মাথা নত করছে না।

নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের একটি আমানত, যার খেসারত দিতে হবে বর্তমান ও পরকালেও।

সম্মেলনে কর্মকর্তারা ভোটে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য কমিশনের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করেছেন এবং কমিশনের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেছেন।

Tags: নির্বাচনপ্রধান নির্বাচন কমিশনার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম