Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাজিরপুরে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১০:২৭ am ২৮, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের নাজিরপুরে দারিদ্র্য বিমোচন, বেকারত্ব হ্রাস এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়োজিত দশদিনব্যাপী পেশাভিত্তিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলার ১৮টি ভেন্যুতে একযোগে এই সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মসিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. আল মুক্তাদির রাব্বি, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহবুব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, সমবায় কর্মকর্তা হোসনেয়ারা, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. জাহিদ হোসেন, একাডেমিক সুপারভাইজার সুমন বিশ্বাস, স্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোঃ রুবেল শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় সাংবাদিক এবং ১৮ জন প্রশিক্ষক।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য হ্রাস, আয়ের উৎস বৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনে বিভিন্ন কার্যকর কৌশল শেখানো হয়। বিষয়গুলোর মধ্যে ছিল:

  • পরিবেশবান্ধব সবজি ও ফল চাষ
  • ব্যাগিং পদ্ধতিতে মানসম্মত ফল উৎপাদন
  • বার্মি কম্পোস্ট উৎপাদন
  • গবাদিপশু ও হাঁস-মুরগি পালন
  • মাছ চাষ ও প্রজনন প্রযুক্তি
  • হস্তশিল্প (ব্যাগ তৈরি), নকশা ও বিপণন
  • ক্ষুদ্র ব্যবসার পরিকল্পনা ও ব্যবস্থাপনা
  • উপকূলীয় মৎস্যজীবীদের জন্য দায়িত্বশীল মৎস্য আহরণ
  • আয়বর্ধক কর্মকাণ্ডে বিনিয়োগ এবং পুঁজি ব্যবস্থাপনা
  • উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আত্মকর্মসংস্থান বিষয়ক প্রশিক্ষণ

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি বলেন, “উপকারভোগী পরিবারের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী ১৮টি ভেন্যুতে পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা দক্ষ মানবসম্পদে পরিণত হচ্ছে, যা নিজেদের কর্মসংস্থান গড়ে তোলার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম