Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে চামড়া সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১:১৫ pm ০৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0
oplus_18

oplus_18

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। এতে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সালাম, উজিরপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খান, জামায়াতে ইসলামী’র সাবেক উপজেলা আমির ও জেলা নেতা মোঃ কাওছার হোসাইন, সিনিয়র সাংবাদিক আঃ রহিম সরদার, দৈনিক মানবকণ্ঠ ও বৈশাখী টেলিভিশনের সংবাদদাতা মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাংবাদিক সোহেল সরদারসহ বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এবং চামড়া ব্যবসায়ী প্রতিনিধি।

সভায় ইউএনও চামড়া শিল্পকে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হিসেবে তুলে ধরেন এবং এর সুষ্ঠু সংরক্ষণ ও ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “চামড়া শিল্প দেশের অন্যতম রপ্তানিমুখী খাত। একে সমৃদ্ধ করতে হলে কোরবানির পর চামড়া দ্রুত ও সঠিকভাবে সংরক্ষণ করতে হবে।”

সভা শেষে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের প্রতিনিধিদের মাঝে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ১৮ হাজার কেজি লবণ বিতরণ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম