Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর পূর্বে শহীদ তুরাব হত্যার বিচার নিশ্চিত করতে হবে : কয়েস লোদী

Bangla FMbyBangla FM
৭:৫৩ am ২০, জুলাই ২০২৫
in সংগঠন
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট :

দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর পূর্বে শহীদ তুরাব হত্যার বিচার নিশ্চিত করতে হবে : কয়েস লোদী* 

সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও দৈনিক শুভ প্রতিদিন এর সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর পূর্বে শহীদ তুরাব হত্যার বিচার নিশ্চিত করতে হবে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের জন্য প্রাণ দিয়েছেন তুরাব। তুরাব নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য  এখনো পর্যন্ত তুরাব হত্যার বিচার হয়নি।তিনি বলেন, তুরাবের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর পূর্বে তুরাব হত্যায় জড়িতদের বিরুদ্ধে যেনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়।বিচার যেন নিশ্চিত করা হয়।

শনিবার (১৯ জুলাই) সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে  শহীদ সাংবাদিক এটিএম তুরাব-এর প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন,  গত দেড় দশক অনেক মানুষ ফ্যাসিস্ট সরকারের রোষানলের স্বীকার হয়েছেন। এমনও হয়েছে যারা জুলাই বিপ্লবে আন্দোলন করেছেন তারা ঠিকমতো চিকিৎসা পর্যন্ত পান নি।ফ্যাসিবাদী  সরকার চিকিৎসা না করার জন্য নির্দেশ দিয়েছিল। তুরাব হত্যার ১বছর হয়ে গেছে কিন্তু এখনো বিচার হয়নি। আমি তুরাবের রুহের আত্মার মাগফেরাত কামনা করি। এবং হত্যাকারীদের বিচার চাই।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সিলেট জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) তাহসিন শারমিন তামান্না, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা। 

এসময় আরো বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. কামাল আহমদ, কার্যকরী কমিটির সদস্য মো. আব্দুল হাছিব ও দৈনিক  ভোরের ডাকের সিলেট প্রতিনিধি এম এ হান্নান। 

এসময় উপস্থিত ছিলেন, বার্তা ২৪ এর সিলেট প্রতিনিধি মো. মোশাহিদ আলী,ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি ডি এইচ মান্না, ঢাকা প্রতিদিনের  মো. ইব্রাহিম খান রনি, দেশ টিভির ক্যমেরা পার্সন মো. সুহেল মিয়া, বাংলা টিভির মো, ফারুক মিয়া ফারুক,আজকালের খবরের আহমেদ পাবেল, সিলেট প্রতিদিনের মোহাম্মদ জাকির আহমদ,টাইম বাংলা নিউজের নাহিদ আহমদ, মাহমুদ হোসেন, কায়সান মাহমুদ আকবরী প্রমুখ।

মাহফিলের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ ও দোয়া পরিচালনা করেন আজকের সিলেটের  শাহিদ আহমদ হাতিমী।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম