Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোপালপুরে মেহেরুন্নেসা মহিলা কলেজে বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মাহফিলে আব্দুস সালাম পিন্টু

Bangla FMbyBangla FM
১০:৩৬ am ২২, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে মেহেরুন্নেসা মহিলা কলেজে অনুষ্ঠিত হলো এইচএসসি ও অনার্স চতুর্থ বর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও বিদায় অনুষ্ঠান।

রোববার (২২ জুন) সকাল ১০টায় কলেজ মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সহ-সভাপতি ও সাবেক মেয়র, উপজেলা বিএনপির সভাপতি। উপস্থিত বক্তারা মেহেরুন্নেসা মহিলা কলেজের উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য রাখেন এবং কলেজটি সরকারি করণের দাবি জানান। তারা বলেন, “এই প্রতিষ্ঠান প্রধান অতিথির হাতে গড়া। সুতরাং তিনি যেন ভবিষ্যতে এর সার্বিক অগ্রগতির দিকেও সর্বোচ্চ মনোযোগ দেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খঃ আব্দুল ওয়াদুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি আবু ঈছা মুনিম ও মোঃ শাহজাহান ভিপি, গোপালপুর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ চান মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সদস্য সচিব মো. বদিউজ্জামান রানা, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সেক মোঃ জুবায়েরুল হক, কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ এবং উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও শুভকামনা জানানো হয় এবং কলেজের অগ্রগতির জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম