Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ

Bangla FMbyBangla FM
৮:২২ am ২৭, মে ২০২৫
in সারাদেশ
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

উপজেলা পরিষদ সালথা ফরিদপুর এর ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (উন্নয়ন তহবিল) এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মো: কামরুল হাসান মোল্লা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার কাজী আরিফুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার (কৃষিবিদ) সুদীপ বিশ্বাস, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জেলার শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষার্থী ঝরেপড়া রোধ করতে জেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদেরকে সুস্থ স্বাভাবিক ও মননশীল করে গড়ে তুলতে এবং মাদকের ভয়াবহ ছোবল হতে রক্ষা করতে খেলাধুলার প্রতি আগ্রহী করতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও উপজেলার গরিব অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পারিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। ও ভিক্ষুকদের কে স্বাবলম্বী করতে ছাগল বিতরণ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম