Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লক্ষ্মীপুরে সড়ক বন্ধ করে গরু-ছাগলের হাট,ভোগান্তি চরমে! 

Bangla FMbyBangla FM
২:৩৯ pm ০৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:

পবিত্র ঈদ- উল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে বসেছে কোরবানীর গরু-ছাগল বেচাকেনা। সড়কের ওপর গরু দিয়ে এমনভাবে পথ আটকানো থাকে যা দেখে যে কারও মনে হতে পারে এটি কোনো সড়ক নয়, বরং গরুর হাট। এমন অবস্থায় যানবাহন চলাচলে যেমন ভোগান্তি বাড়ছে তেমনি দুর্ভোগ বাড়ছে স্থানীয়দেরও। যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ মানুষের এমন দুর্বিষহ অবস্থার কেন অবসান হচ্ছে না সেটি জানেন না কেউ।

লক্ষ্মীপুর সদরের জকসীন-পোদ্দার বাজার সড়ক, ভবানীগঞ্জ চৌরাস্তা সড়ক, কমলনগর উপজেলার হাজিরহাট গরু বাজার,তোরাবগঞ্জ -রামগতি সড়ক, রামগতির আলেকজান্ডার – সোনাপুর সড়ক দখল করে কোরবানী পশুর হাট বসেছে। এ ছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উপর গরু-ছাগলের হাট বসায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। উপজেলার চৌধুরী বাজার,মীরগঞ্জ বাজার, কাজির দিঘিরপাড়বাজারসহ বিভিন্ন সড়কের ওপর বসছে গরুর হাট। এতে পথচারী ও যান চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে এলাকার কয়েক হাজার মানুষ। অবৈধভাবে সড়কে চলমান এ গরু-ছাগলের বাজার নিয়ে কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ না থাকায় সড়কে গরুর বাজারে পরিণত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার এসব হাটবাজারে শত শত ক্রেতা-বিক্রেতার ভিড়। গরু-ছাগলের বর্জ্যে সড়ক এলাকায় তৈরি হয়েছে এক নোংরা অবস্থার।পিচ্ছিল হওয়ার কারনে যেকোনো সময় ঘটতে পারে প্রাণহানিসহ ভয়াবহ দূর্ঘটনা। ব্যস্ততম এসব সড়কে ভিড় বাড়ে যানবাহনের। অপরদিকে সড়কের দু’পাশে সারিবদ্ধভাবে গরু-ছাগলসহ শতাধিক পাইকার দাঁড়িয়ে থাকায় তৈরি হয় এক দূষিত পরিবেশের।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাটবারে দোকান খোলা নিয়ে বিপাকে পড়েন তারা। হাট শেষে অপরিচ্ছন্ন, নোংরা বর্জ্যের গন্ধে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। ব্যবসায়ী ও স্থানীয়রা সড়কের জনদুর্ভোগ লাঘবে শিগগিরই প্রশাসনের দৃষ্টি কামনা করেন। তাদের প্রত্যাশা, অতি দ্রুত যাতে গরুর হাটটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

তবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামশেদ আলম রানা । তিনি বলেন, আমাকে বাজারগুলোর তালিকা দেন। আমি এ বিষয়ে খোঁজখবর নেব।

ক্রেতা বিক্রেতা উভয়ের কাছ হতে হাসিল আদায়ের বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন- আমি শুনে অবাক হয়েছি। এখানে নাকি সামাজিক ভাবে এ নিয়ম প্রচলিত। একই কথা কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান বলেন। তিনি আরও বলেন -আমি এ বিষয়ে আরও জেনে তবেই বলতে পারবো।

Tags: ভোগান্তি চরমে!লক্ষ্মীপুরে সড়ক বন্ধ করে গরু-ছাগলের হাট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম