Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজীপুর-৪ জামায়াত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবীর মনোনয়নপত্র দাখিল

Nuri JahanbyNuri Jahan
৫:২১ pm ২৯, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

এস এম মাসুদ, কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বাদ জোহর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তামান্না তাসনীমের কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সালাউদ্দিন আইয়ুবীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লাসহ স্থানীয় আলেম-ওলামা এবং দলের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী।

মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে সালাউদ্দিন আইয়ুবী বলেন, “আগামীর কাপাসিয়া হবে ইনসাফ, উন্নয়ন ও শান্তির জনপদ। আমরা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে এই নির্বাচনে অংশ নিচ্ছি। কাপাসিয়ার মানুষ পরিবর্তন চায় এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তারা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

তিনি আরও বলেন, কাপাসিয়ার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষিত যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে তিনি বিশেষ পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান। এ সময় তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সালাউদ্দিন আইয়ুবীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে আজ দুপুর থেকেই কাপাসিয়া উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম