Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন

Bangla FMbyBangla FM
১২:২১ pm ০৬, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

নীলফামারী প্রতিনিধি.
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে শেখ হাসিনার আমলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিচারের ও সাজা নিশ্চিত করার  দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এতে বক্তৃতা দেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সদর উপজেলার ছাত্রদলের সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ প্রমূখ। কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) রাজু পারভেজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের কারণে শিক্ষাঙ্গনে আতঙ্ক তৈরি হয়েছিল। এসব কর্মকান্ডের সুষ্ঠু বিচার এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে শিক্ষাঙ্গনে এমন ঘটনা আর না ঘটে।
এসময় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত ও রইসুল ইসলাম রানা সহ আরও অনেক উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান ভূইয়াকে স্বারকলিপি প্রদান করেন নেতাকর্মীরা।
#
মো. নাঈম শাহ্,
নীলফামারী।
মোবাইলঃ ০১৭৭৪-১৯৫১৯২

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম