জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ জানাজা হয়।
জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, বিভিন্ন বিভাগের শিক্ষক, সহকর্মী এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন প্যানেলের ভিপি প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ভোটগণনা কার্যক্রমে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। বুকে ব্যথা অনুভব করলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, “সহকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

