Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদক সেবন ও বিক্রির জন্য নিরাপদ আশ্রয় পরিত্যক্ত কারাগার, ঝুঁকিতে আশপাশের শিশুরা

Bangla FMbyBangla FM
১১:২৪ am ০৭, জুলাই ২০২৫
in বাংলাদেশ
A A
0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: video;hw-remosaic: false;touch: (0.7287037, 0.38787377);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo:  ;confidence:  ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (0.7287037, 0.38787377);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার একটি পরিত্যক্ত কারাগার পরিণত হয়েছে মাদকসেবী ও ব্যবসায়ীদের নিরাপদ আস্তানায়। দিনের যেকোনো সময় সেখানে নির্বিঘ্নে চলে মাদকের আড্ডা, বেচাকেনা ও সেবন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পরিত্যক্ত কারাগারের ভেতরে কয়েকজন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছে।

এর আগে একই স্থানে ইমরান নামের এক যুবককে অপহরণ ও মারধরের অভিযোগে হাসপাতালে ভর্তি করা হয়, যার একটি ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দেয়। এসব ঘটনার কারণে পুরো উপজেলায় বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সোমবার (৭ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, কারাগারের দরজা-জানালা, লোহার রড, এমনকি দেয়ালের ইট পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। চারপাশে প্রাচীর থাকায় বাইরের দিক থেকে ভিতরের কোনো দৃশ্য দেখা যায় না। ফলে মাদকসেবী ও ব্যবসায়ীদের আড্ডা নির্বিঘ্নে চলতে থাকে দিনের পর দিন।

স্থানীয়রা জানান, এই পুরনো জেলখানা রাণীশংকৈল পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের সন্ধ্যারই এলাকায় অবস্থিত। প্রায় ২ একর জায়গাজুড়ে নির্মিত এই কারাগারটি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সময় স্থাপন করা হয়। একসময় যেখানে ২০০ জন কয়েদির থাকার ব্যবস্থা ছিল, এখন তা মাদকের নিরাপদ গোপন ঘাঁটি।

স্থানীয় পিয়ারুল ইসলাম ও মাসুদ রানা বলেন, “সরকার যদি এটি রক্ষণাবেক্ষণ করত, তাহলে আজ মাদকের এমন ভয়াবহ চিত্র দেখতাম না। এটি সংস্কার করে অফিস বা আবাসনের ব্যবস্থাও করা সম্ভব।” তারা আরও জানান, এলাকার যুবক থেকে শুরু করে অল্পবয়সীরাও এই স্থানে এসে মাদক সেবন করছে, যা শিশুদের জন্যও একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আবু বেল্লাল সিদ্দিক বলেন, “স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছি। কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাই এখনো সংস্কার সম্ভব হয়নি। তবে সহযোগিতা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত টহল রয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান জানান, “পুরাতন কারাগারটি অনেক আগেই মহিলা বিষয়ক অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। তাই এ বিষয়ে উপজেলা প্রশাসনের এখন আর কিছু করার নেই।”

স্থানীয়দের অভিযোগ, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই এলাকা পুরোপুরি মাদকের অভয়ারণ্যে পরিণত হবে। তারা অবিলম্বে ভবনটি সংস্কার ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

Tags: ঝুঁকিতে আশপাশের শিশুরাপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম