Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সামরিক সেবা শেষে বিটিএস তারকা ভি ও আরএম ফিরে এসেছে মঞ্চ কাঁপাতে

news room1bynews room1
১:৩৮ am ১১, জুন ২০২৫
in বিনোদন
A A
0
সামরিক প্রশিক্ষণ শেষে  ভি ও আরএম, বিটিএস পোস্টার সৌজন্যে

সামরিক প্রশিক্ষণ শেষে ভি ও আরএম, বিটিএস পোস্টার সৌজন্যে

বিনেনাদন ডেস্ক:

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর দুই সদস্য ভি এবং আরএম আজ মঙ্গলবার (১০ জুন) তাদের বাধ্যতামূলক সামরিক সেবা শেষে ফিরে এসেছেন। তাদের প্রত্যাবর্তনে শুধু দক্ষিণ কোরিয়ায় নয়, বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস ও আবেগঘন প্রতিক্রিয়া।

বিটিএস-এর ম্যানেজমেন্ট এজেন্সি হাইব মঙ্গলবার তাদের সিউল সদর দফতরের ভবনে একটি ব্যানার টানিয়ে ঘোষণা করে, “We Are Back” (আমরা ফিরে এসেছি)। ব্যানারটিতে বিটিএস ও এআরএমওয়াই ব্যান্ডটির বিশ্বব্যাপী ফ্যান বেসের লোগোও ছিল।

হাইব ভবনের সামনে সকাল থেকেই ভক্তদের ভিড় জমতে থাকে। অনেকে এসেছেন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা প্রান্ত থেকে। তাঁদের পরনে ছিল বিটিএসের প্রতীকী রঙ বেগুনি পোশাক, হাতে ব্যানার, পোস্টার ও ফুল।

প্রত্যাবর্তনের পর শত শত ভক্ত ভিড়ে অনেকের গায়ে বিটিএসের প্রতীকী বেগুনি রঙ্গের পোশাক দেখে   আবেগঘন  আরএম বলেন, আমি আবার বিটিএস-এর আরএম হিসেবে কাজ শুরু করতে প্রস্তুত। যারা এই দুই বছর ধরে আমাদের জন্য অপেক্ষা করেছেন, আমাদের ভালোবেসেছেন ও সাপোর্ট দিয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।

অপরদিকে আর ভি বলেন, সামরিক সেবার সময়টা আমার জন্য শারীরিক ও মানসিকভাবে নিজেকে গড়ে তোলার সময় ছিল। এখন আমি যত তাড়াতাড়ি সম্ভব এআরএমওয়াই-এর কাছে ফিরতে চাই।

তাঁরা ভক্তদের জন্য একটি স্যাক্সোফোন পরিবেশনাও করেন, যা উপস্থিত ভক্তদেরকে আবেগাপ্লুত করে তোলে।

২০২২ সালে বিটিএস তাদের ব্যান্ড কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছিল সামরিক দায়িত্ব পালনের জন্য। তবে চলতি মাসের শেষ নাগাদ ব্যান্ডের সকল সদস্যের সামরিক দায়িত্ব শেষ হওয়ার কথা, এবং হাইব ইতিমধ্যে পুনর্মিলনের স্পষ্ট ইঙ্গিত দিয়েছে।

অস্ট্রেলিয়ার ভক্তরা বলেন, আপনাদের ছাড়া অনেক লম্বা সময় কেটেছে। আমি খুব খুশি যে আপনারা ফিরে এসেছেন এবং অবশেষে আপনারা যা খুশি তা করার জন্য স্বাধীন। লন্ডনের ভক্তরাও জানান তারা দুই বছর আগেই এই সফরের পরিকল্পনা করেছিলেন, কারণ তারা নিশ্চিত ছিলেন বিটিএস ফিরে আসবেই। আপাতত  দশর্করা শুক্রবারে অনুষ্ঠিতব্য বিটিএস ফেস্টা-তে ব্যান্ডটিকে দেখার সুযোগের অপেক্ষায় আছেন।

বিটিএস-এর বাকি সদস্যদের সামরিক সেবা সম্পন্ন হবে জুনের শেষ নাগাদ।“We are back” ব্যানারটি হাইব ভবনের সামনে আগামী এক সপ্তাহ প্রদর্শিত থাকবে। এছাড়াও বিটিএস ফেস্টা উপলক্ষে সিউলে বিশেষ লাইট শো এবং মিউজিক রিলিজের পরিকল্পনা রয়েছে।

এর আগে চুঞ্চেয়নে ডিসচার্জের সময় আরএম তাদের জাতীয় দায়িত্ব পালনের জন্য অপেক্ষা করার জন্য ভক্তদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এখন আমি বিটিএস-এর আরএম হিসেবে আবার পূর্ণ উদ্যমে কাজ শুরু করতে প্রস্তুত। যারা অপেক্ষা করেছেন এবং আমাদের যত্ন নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।

মঙ্গলবার হাইব তাদের ভবনে উই আর ব্যাক (আমরা ফিরে এসেছি) লেখা একটি ব্যানার প্রদর্শন করে, যার সাথে বিটিএস এবং এআরএমওয়াই-এর (ব্যান্ডের ফ্যান গ্রুপ, যার পূর্ণরূপ Adorable Representative MC for Youth) অফিশিয়াল লোগোও ছিল।

শুক্রবার (১৩ জুন) বিটিএস-এর বার্ষিক “ফেস্টা” অনুষ্ঠিত হবে। ভক্তদের আশা, সেখানেই ব্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনা ও পূর্ণাঙ্গ ফিরে আসার ঘোষণা মিলতে পারে।

বিটিএসের প্রত্যাবর্তন শুধুই এক ব্যান্ডের নয়, এটি কোটি ভক্তের আবেগ, ভালোবাসা ও প্রত্যাশার পূরণ হওয়া। এখন শুধু সময়ের অপেক্ষা— আবার একসাথে দেখা যাবে সাতজনকে, একই মঞ্চে, এক সুরে তাল মেলাতে।

Tags: এআরএমওয়াইকে-পপ ব্যান্ডদক্ষিন কোরিয়াপ্রশাসনবিটিএসবিটিএস ফেস্টাসাবরিক সেনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম