Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্তদিবস পালিত

Nuri JahanbyNuri Jahan
২:৫৫ pm ০৮, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (৮ ডিসেম্বর) গৌরীপুর মুক্তদিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ আফিয়া আমিন পাপ্পা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে ইউসুব ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার কমল রায়।

আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি সুনন্দা সরকার প্রমা,উপজেলা বিএনপির আহবায়ক হাফেজ আজিজুল হক,মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুস ছাত্তার মন্ডল, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মীর হোসেন মীরন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহাম্মেদ, প্রেসক্লাব ও সাংবাদিক ঐক্য ফোরামের সাবেক সভাপতি বেগ ফারক আহাম্মদ, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা-সহ আরও অনেকে।

স্বাগত বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন। বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে ৮ ডিসেম্বর পাক হানাদার বাহিনী গৌরীপুর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তাই দিনটি গৌরীপুরবাসীর জন্য গৌরব ও মুক্তির স্মারক দিন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম