Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

Tanazzina TaniabyTanazzina Tania
৮:০৫ pm ২৭, অক্টোবর ২০২৫
in সারাদেশ
A A
0
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাহাদুরহাটে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, ঠাকুরগাঁও অঞ্চল–২ এর উদ্যোগে এবং গ্রামীণ চক্ষু হাসপাতাল, ঠাকুরগাঁও-এর সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ক্যাম্পে এলাকার নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ডিভিশনাল কো–অর্ডিনেটর (এস.এস. লিভ জেনারেশন) আব্দুল মোনায়েম খান। সভাপতিত্ব করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের এলাকা ব্যবস্থাপক মাহাবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক (ঠাকুরগাঁও) আবু বক্কর, আঞ্চলিক সমন্বয়কারী (এস.এস. লিভ জেনারেশন) ফরিদা ইয়াসমিন, সহকারী জেলা সমন্বয়কারী দুলাল হোসেন এবং বাহাদুরহাট শাখা ব্যবস্থাপক মাজেদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, ব্র্যাক শুধু ক্ষুদ্রঋণ কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এ চক্ষু পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যাতে গ্রামের সাধারণ মানুষ সহজে ও বিনামূল্যে চোখের চিকিৎসা নিতে পারেন।
চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ। বাহাদুরহাটের গৃহিণী সেলিনা বেগম বলেন, আমাদের মতো গ্রামের মানুষদের জন্য বিনামূল্যে চোখ পরীক্ষা সত্যিই অনেক উপকারের। চোখের সমস্যাটা আগে বুঝতে পারিনি, এখন চিকিৎসা নিতে পারছি।
চাপাপাড়ার নূরজাহান বেগম বলেন, আগে চোখে ঝাপসা দেখতাম। ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চোখ পরীক্ষা করার পর আমি চশমা পেয়েছি, যা আমার জন্য অনেক উপকার হয়েছে।
দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় চার শতাধিক চক্ষুরোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং আড়াই শতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। ব্র্যাকের এই মানবিক উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম