Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়া আসনে মনোনয়ন সংগ্রহে চার প্রার্থী

Nuri JahanbyNuri Jahan
৮:০৩ pm ২২, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান। তিনি জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু,জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী,স্বতন্ত্র প্রার্থী ও আল-ইসলাহ নেতা মো. ফজলুল হক খান সাহেদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী।

নির্বাচন কর্মকর্তা আরও জানান,এখন পর্যন্ত এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। নির্ধারিত সময়সীমার মধ্যেই আগ্রহী প্রার্থীরা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী বলেন, “কুলাউড়ার মানুষ ন্যায়ভিত্তিক,সৎ ও জনকল্যাণমূলক রাজনীতি প্রত্যাশা করে। আমি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, কর্মসংস্থান ও নৈতিক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। জনগণের আস্থা ও সমর্থন নিয়েই আমরা একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।”

উল্লেখ্য,মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে কুলাউড়া আসনে নির্বাচনী মাঠ ধীরে ধীরে সরগরম হতে শুরু করেছে। আগামী দিনে আরও প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম