Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদারগঞ্জে বোরকা পরে স্কুলে প্রবেশ, সাবেক শিক্ষার্থী আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২০ pm ০৫, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

ডা. আজাদ খান , বিভাগীয় ব্যুরো প্রধান, ময়মনসিংহ :

মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়ে বোরকা পরে প্রবেশ করায় এক কিশোরকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে বোরকা পরিহিত এক ব্যক্তিকে বিদ্যালয়ের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। তার চলাফেরা ও আচরণ অস্বাভাবিক মনে হলে শিক্ষার্থীরা তাকে আটক করে শিক্ষকদের অবহিত করে। পরে শিক্ষকরা এসে বোরকা খুলে দেখেন, তিনি একজন কিশোর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম জানান, আটক কিশোরটি গত বছর এই বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে অধ্যয়ন করত। পরে সে অন্য একটি জুনিয়র উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। কী উদ্দেশ্যে সে বোরকা পরে বিদ্যালয়ে প্রবেশ করেছিল—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ঘটনাটি জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা কিশোরটিকে বোরকা পরানো অবস্থায় স্থানীয় বাজারে ঘুরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিকভাবে প্রশ্নের জন্ম দিয়েছে।
মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বাজারে ঘোরানোর বিষয়টি আমাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বিদ্যালয়ের নিরাপত্তা ও কিশোরদের মানসিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম