আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্য্য মারা গেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকার একটি ভাড়া বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার বড় ছেলে বাবলু ভট্টাচার্য্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বীর মুক্তিযোদ্ধা পীযূষ কান্তি ভট্টাচার্য্য ১৯৭৩ সালে যশোর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ভাই স্বপন ভট্টাচার্য্য আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

