Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাঘাটায় ছাত্র যুব উন্নয়ন সংঘের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

Taslima TanishabyTaslima Tanisha
৪:৫৬ pm ০৪, অক্টোবর ২০২৫
in Semi Lead News, অপরাধ
A A
0
মোস্তাফিজুর রহমান, (গাইবান্ধা ,সাঘাটা, ফুলছড়ি):
গাইবান্ধার সাঘাটার কচুয়া হাটে ছাত্র যুব উন্নয়ন সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে কচুয়া হাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় স্থানীয় দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিন মন্ডল ও মোস্তাক আহম্মেদ মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র যুব উন্নয়ন সংঘের সভাপতি ও গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তারেক তৌফিকুর ইসলাম রিয়াদ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়ান আহম্মেদ রাজু।
এ সময় বিএনপির উপজেলা, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন ও ঐক্য গড়ে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম