Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহে পাঁচতলা ভবন হেলে পড়েছে

Tanazzina TaniabyTanazzina Tania
১:২৭ pm ১৪, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, বাংলাদেশ
A A
0

নগরীতে একটি ২০ তলা ভবনের পাইলিং কাজ চলাকালে পাশের একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। এতে ভবনটির মালিক ও ভাড়াটিয়াদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তাজনিত কারণে তারা রাতেই বাসা ছেড়ে চলে যান। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নগরীর গুলকীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গ্রীনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডের উদ্যোগে কাজীবাড়ি এলাকায় একটি ২০ তলা ভবনের নির্মাণ কাজ চলছিল। পাইলিং কার্যক্রম চলাকালে পাশের পাঁচতলা ভবনটি হেলে পড়ে। ভবনটির সামনের অংশ ও পাশের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ভবনের নীচের মাটি সরে গিয়ে ফাঁকা তৈরি হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। তারা ঝুঁকি বিবেচনায় বাসিন্দাদের দ্রুত ভবনটি ত্যাগ করার নির্দেশ দেন এবং ভবন হেলে পড়া ঠেকাতে ডেভেলপার প্রতিষ্ঠানকে দ্রুত মাটি ভরাট করে সাপোর্ট দেওয়ার নির্দেশনা দেন।

পাঁচতলা ভবনের ভাড়াটিয়া শিলা রানী জানান, ‘হঠাৎ করে ভবনটি হেলে পড়ায় আমরা খুব ভয় পেয়ে যাই। প্রশাসনের নির্দেশে বাসা ছেড়ে দিচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফিরে আসব।’

ভবন মালিকের ভাই রফিকুল ইসলাম লিটন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ডেভেলপার কোম্পানি অপরিকল্পিতভাবে নির্মাণকাজ চালিয়ে আসছিল। এর ফলেই আমাদের পাঁচতলা ভবনটি হেলে পড়েছে। সামনে ও পাশে বড় ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।’

কোতোয়ালি মডেল থানার এএসআই লাল মিয়া বলেন, ‘২০ তলা ভবনের পাইলিং কাজের কারণে পাশের একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।’

তবে অভিযোগ অস্বীকার করে গ্রিনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডের প্রকৌশলী আবু সাঈদ বলেন, ‘পাইলিং কাজের কারণে ভবনটি হেলে পড়েনি। অন্য কোনো কারণে এটি হেলে পড়েছে। তারপরও প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা মাটি দিয়ে সাপোর্ট দেওয়ার কাজ করছি।’

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম