Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৪ জনসহ গ্রেফতার ৫

Bangla FM OnlinebyBangla FM Online
১০:২৪ am ০৭, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়েছে। পাশাপাশি পৃথক একটি মারামারির মামলায় আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে পাঁচজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে রাতে পৌর শহরের চৌমুহনা এলাকায় এপেক্স শোরুমের সামনে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে শাপলাবাগ এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আরও একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-উপজেলার সুরমাভ্যালী এলাকার নজির মিয়ার ছেলে খালেদ মিয়া (২৮),শাহীবাগ এলাকার সোহেল মিয়ার ছেলে কাওছার মিয়া (২৮),শান্তিবাগ এলাকার মৃত কাদির মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০) এবং ডলুছড়া এলাকার সেলিম মিয়ার ছেলে শামীম মিয়া (২০)।

পুলিশ জানায়,আটককৃতদের দেহ তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গিয়ার চাকু,রামদা ও অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে,আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত।

তিনি আরও জানান,পৃথক একটি মারামারি মামলার একজন আসামিসহ মোট পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য পলাতক সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tags: অপরাধগ্রেফতার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম