শেখ জুয়েল রানা, মৌলভীবাজার প্রতিনিধি:
শ্রীমঙ্গলে চলছে মাছের মেলা। যা পৌষ মাসের শেষের দিন উদযাপিত হয়। এটি মুলতো পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে এই মেলাটি হয়। এই উৎসবটি ভারত উপমহাদেশীয় সংস্কৃতিতে উদযাপিত, মধ্য-শীতকালীন ফসল ও কৃষিভিত্তিক উৎসব। যা ফসল কাটার সময়কে চিহ্নিত করে।
এটি বাংলা পৌষ মাসের শেষের দিন বর্ষপঞ্জীর, প্রতি বছর ১৪ জানুয়ারি হতে ১৫ জানুয়ারি উদযাপিত হয়। প্রাচীন বৈদিক যুগ থেকে, যা মূলত সূর্যের মকর রাশিতে প্রবেশকে কেন্দ্র করে উদযাপিত হয় এর সুন্দর নাম পৌষ সংক্রান্তির বা মকর সংক্রান্তি। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি হলো ভারত উপমহাদেশীয় সংস্কৃতিতে উদযাপিত ফসল উৎসব।

