Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজধানীর বাবুবাজারে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার ১৭

Tanazzina TaniabyTanazzina Tania
১২:০২ pm ২৩, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, রাজধানী
A A
0

রাজধানীর আরমানিটোলার বাবুবাজারের ১৩ তলা হাজী টাওয়ারে আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিসের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ সময় ভবনটি থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। হাজী টাওয়ারের ষষ্ঠ তলায় ব্যাগ প্রস্তুত ও ফিনিশিংয়ের কাজে ব্যবহার হওয়া একটি অংশ থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে সদরঘাট ফায়ার স্টেশনের দুইটি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটসহ মোট নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি বিবেচনায় পাঁচটি ইউনিট সক্রিয়ভাবে আগুন নেভানোর কাজে অংশ নেয়। সকাল ৭টা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৮টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিভানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এক ব্রিফিংয়ে বলেন, ভবনটির নিচের অংশ বাণিজ্যিক এবং ওপরের অংশ আবাসিক হওয়ায় ঝুঁকি বিবেচনায় অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হয়। সম্ভাব্য আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে বিকল্প সিঁড়ি ও অডিও ডিভাইস ব্যবহার করা হয়।

তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের প্রতিটি তলা তল্লাশি করে নিশ্চিত হন যে কেউ ভেতরে আটকে নেই। এ সময় বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান তিনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম