মো. নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ার কড়ইশ বেপারি বাড়ির দুর্গা মন্দিরের স্টোর রুমের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।গেলো (৬ নভেম্বর ২০২৫) বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।অগ্নিকান্ডের ঘটনায় মন্দিরের স্টোর রুমে জমাকৃত ভক্ত সেবা ও ডেকোরেশনের মালামাল পুরে ছাই।
এ ঘটনায় বাদী হয়ে মন্দির কমিটির সভাপতি বাবু রতন চন্দ্র ভৌমিক প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি পূরন চেয়ে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন । অগ্নিকান্ডের ঘটনা শুনে কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী, কচুয়া সার্কেলের (এএসপি) আব্দুল হাই, কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এছাড়াও অগ্নিকান্ডের খবর শুনে চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন কালে তিনি বলেন আগামী ১৮ ফেব্রুয়ারি ৪ দিন ব্যাপী চাঁদপুর জেলার অন্যতম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান এই মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এই অগ্নিকান্ডের ঘটনা ভক্তদের মনকে দুঃখ ভরা ক্লান্ত অশীন করেছে। আমি প্রশাসনের কাছে সুস্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।
এসময় তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি অজিত সাহা, নির্বাহী সদস্য আষিশ মজুমদার, জেলার ইসকনের সহ সভাপতি নির্মল রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় কৃষ্ণ মজুমদার, সাধারণ সম্পাদক প্রিয়তুষ পোদ্দার,কচুয়া উপজেলা ইসকন সভাপতি নিমাই হরিদাস, জন্মাষ্টমী কমিটির সভাপতি মানিক ভৌমিক, কোষাধক্ষ্য জয়দেব কর্মকার,যুগ্ম সাধারণ সম্পাদক সমীর রায়, যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিনয় সরকার, সদস্য আয়ন সরকারসহ প্রমুখ।

