রাজধানীর মহাখালী সংলগ্ন কড়াইল বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরই নিকটস্থ ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি-না, সেটি এখনও নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিতও জানা যায়নি।

