বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মাবতাবিরোধী মামলার রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে রাজধানীতে নাশকতা বৃদ্ধি পেয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাতে তেজগাঁও রেলওয়ে স্টেশনের আউটারে রাখা পরিত্যক্ত ট্রেন কোচে আগুন দেওয়া হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুই জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
সর্বশেষ রাজধানীতে ১৩টির মতো বাসে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ঢাকার বাইরে থেকে এসব নাশকতা করা হচ্ছে এবং অনেকক্ষেত্রে ভাড়ায় লোক নিয়োগ দেওয়া হচ্ছে।
অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপির ৫০টি থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় বিজিবি সদস্যদের অবস্থান নেওয়া হয়েছে।

