Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কানাইঘাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৫ pm ০৮, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সিলেটের কানাইঘাটে সদর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. তজমুল আলীর বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় কানাইঘাট সদরের নিজচৌরা পশ্চিম গ্রামে এই ঘটনা ঘটে।

এতে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তজমুল আলীর পরিবারের পক্ষ থেকে একে ‘দুর্বৃত্তদের অগ্নিসংযোগ’ বলে দাবি করা হলেও পুলিশ ও ফায়ার সার্ভিস ভিন্ন তথ্য দিচ্ছে।

কানাইঘাট ফায়ার স্টেশনের ইনচার্জ আবদুল কাদির জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন পূর্ণাঙ্গভাবে নির্বাপণ করে। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বাড়ির মালিক ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার কারণ ‘অজ্ঞাত’ বলে উল্লেখ করেছেন।

তজমুল আলীর ছেলে আখতার আলম জানান, তাঁর বাবা অসুস্থ থাকায় চিকিৎসার সুবিধার্থে রমজানের শুরু থেকে তাঁরা সপরিবারে উপজেলা বাজারের পাশের বাসায় থাকছেন। জনশূন্য থাকার সুযোগে ইফতারের মুহূর্তে দুর্বৃত্তরা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তিনি আরও দাবি করেন, পারিবারিক বিষয় নিয়ে চাচাদের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে, যা স্থানীয়ভাবে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকি শনিবার সকালে পুড়ে যাওয়া বাড়িতে গেলে তাঁদের ওপর হামলার চেষ্টা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি যেভাবে ছড়ানো হচ্ছে, প্রকৃতপক্ষে ঘটনাটি তেমন নয়। তিনি বলেন, “আওয়ামী লীগ করার কারণে কেউ আগুন দিয়েছে—প্রাথমিক তদন্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। মূলত ভুক্তভোগী পরিবারের অভ্যন্তরীণ কলহ ও পারিবারিক ঝামেলা রয়েছে বলে জানা গেছে।”

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Tags: অপরাধদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম